আমাদের গল্প

প্রকৃতির সাথে আমাদের সম্পর্ক

Wonder Garden BD এর প্রতিটি গাছ ভালোবাসা আর যত্নে বড় হয়।
আমাদের লক্ষ্য, আপনাদের ঘরে ঘরে প্রকৃতিকে পৌঁছে দেওয়া।

তানজিলা আঁখি
৫+
বছরের অভিজ্ঞতা
প্রতিষ্ঠাতার কথা

একটি গোলাপ গাছ থেকে শুরু হওয়া ভালোবাসার গল্প

ক্লাস ফাইভে পড়ার সময় আব্বু আমাকে একটি গোলাপ গাছ কিনে দিয়েছিলেন। গাছে তখন একটি সুন্দর ফুল ফুটে ছিল। প্রতিদিন সেই ফুলের দিকে তাকিয়ে থাকতাম, নতুন ফুলের অপেক্ষায় থাকতাম। কিন্তু ফুলটি ঝরে যাওয়ার পর আর কোনো ফুল ফুটল না। দুই মাস অপেক্ষা করেও যখন নতুন কোনো কুঁড়ি দেখলাম না, তখন ছোট্ট মনের অভিমান আর কষ্টে গাছটিকে টবসহ বাড়ির পাশের খালে ফেলে দিয়েছিলাম। সেই ঘটনার পর অনেক বছর আর কোনো গাছ লাগানোর সাহস পাইনি।

২০১৪ সালে, বিয়ের দুই বছর পর আবার বারান্দায় ছোট্ট একটি বাগান করার ইচ্ছে জাগে। কয়েকটি মরিচ গাছ, অ্যালোভেরা, কাটামুকুট, বেলি ফুল আর গাঁদা ফুলের চারা দিয়ে শুরু করি নতুন করে। কিছুদিন পর আমার স্বামী একটি হলুদ ও একটি সাদা গোলাপের গাছ এনে দেন। আমি খুব আনন্দিত হয়েছিলাম। কিন্তু ভাগ্যের কী অদ্ভুত মিল! কিছুদিন পর ফুলগুলো ঝরে গেল, আর নতুন কোনো ফুল এল না। মনে হলো, বাগান করা হয়তো আমার জন্য নয়। হতাশ হয়ে আবার গাছ থেকে দূরে সরে গেলাম। এরপর জীবনের ব্যস্ততা আর ভ্রমণের নেশায় সময় কাটতে লাগল।

কিন্তু ২০২০ সালের ১৬ এপ্রিল আমার জীবন সম্পূর্ণ বদলে যায়।

সেদিন আমি করোনা পজিটিভ হই। আগে থেকেই হাঁপানির সমস্যা থাকায় শুরু হয় বেঁচে থাকার এক কঠিন সংগ্রাম। দীর্ঘ ২৮টি দিন ছিল ভয়, অনিশ্চয়তা আর প্রার্থনায় ভরা। সেই কঠিন সময়ে আমার সঙ্গী ছিল বারান্দার কয়েকটি গাছ — একটি মালটা গাছ, কিছু অ্যালোভেরা, একটি পোর্টুলিকা আর খোলা আকাশ।

যে গাছগুলোর দিকে আগে আমি তেমন খেয়ালই করতাম না, সেই গাছগুলোর সাথেই কাটত দিনের পর দিন। তাদের সাথে কথা বলতাম, নিজের ভয়, কষ্ট আর আশার গল্প শেয়ার করতাম। আর আকাশের দিকে তাকিয়ে আল্লাহর কাছে জীবন ও সুস্থতা প্রার্থনা করতাম।

সেই ২৮ দিন আমাকে শিখিয়েছিল — গাছ শুধু একটি জীবন্ত সত্তা নয়, তারা মানসিক শান্তির উৎস, আশার প্রতীক এবং প্রকৃতির সবচেয়ে সুন্দর উপহার।

সেখান থেকেই শুরু হয় আমার গাছের প্রতি গভীর ভালোবাসা। ধীরে ধীরে সংগ্রহ বাড়তে থাকে, বাড়তে থাকে শেখার আগ্রহ। সেই ভালোবাসা, অভিজ্ঞতা এবং প্রকৃতিকে মানুষের আরও কাছে পৌঁছে দেওয়ার স্বপ্ন থেকেই জন্ম নেয় Wonder Garden BD

আজ আমরা শুধু গাছ বিক্রি করি না; আমরা মানুষের ঘরে একটু সবুজ, একটু প্রশান্তি এবং প্রকৃতির স্পর্শ পৌঁছে দেওয়ার চেষ্টা করি।

“একটি গাছ কখনো শুধু একটি গাছ নয়। কখনো কখনো সেটিই হয়ে ওঠে বেঁচে থাকার অনুপ্রেরণা।”

তানজিলা আঁখি

তানজিলা আঁখি

প্রতিষ্ঠাতা, Wonder Garden BD

আমাদের সাথে যোগাযোগ করুন

কেন আমরা সেরা?

গুণগতমান, ডিজাইন আর সেবা — এই তিন স্তম্ভেই আমাদের যাত্রা

৫,০০০+

প্লান্ট ডেলিভারড

৯৯.৯৯%

সেফ ডেলিভারি

১০০%

কাস্টমার সাপোর্ট

২৪/৭

সাপোর্ট

🌿 কোয়ালিটি

প্রতিটি প্লান্ট আমাদের নিজস্ব নার্সারিতে তৈরি, ১০০% হেলদি প্লান্টের গ্যারান্টি। সুস্থ, সতেজ ও দীর্ঘস্থায়ী প্লান্ট সরবরাহ করাই আমাদের অঙ্গীকার।

🪴 ডিজাইন

প্রতিটি স্পেসের জন্য আলাদা ডিজাইন — আপনার পছন্দ, স্টাইল এবং প্রয়োজন অনুযায়ী প্লান্ট সিলেকশন ও ইন্টেরিয়র গ্রিনারি সলিউশন।

📦 সেবা ও সাপোর্ট

প্লান্ট-ফ্রেন্ডলি প্যাকেজিং, সেফ ডেলিভারি ও ২৪/৭ অর্ডার সাপোর্ট। অর্ডার থেকে শুরু করে আফটার-সেল সার্ভিস — প্রতি ধাপে আমরা আপনার পাশে।

📘 ফ্রি কেয়ার গাইড

প্রতিটি অর্ডারের সাথে ফ্রি কেয়ার গাইড, লাইফটাইম সাপোর্ট ও প্লান্ট হেলথ কনসালটেশন। আপনার প্লান্ট যাতে দীর্ঘদিন সুস্থ থাকে তা নিশ্চিত করি।